গেইনারের শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম
- আপডেট: ০৩:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৯৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৯.২৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৮.৫৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৮.৩৩ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস ৭.৯২ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৭.৮৩ শতাংশ এবং যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং ৭.১৪ শতাংশ বেড়েছে।
ঢাকা/এসএইচ



































