০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

গেইনারের শীর্ষে বিডি থাই ফুড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • / ১০৪৩৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৩ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৫০টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনে তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৩৯ টাকা ৬০ পয়সা বা ৭.৫৯ শতাংশ।

আরও পড়ুন: সোনালী লাইফে প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত

আর ৪ টাকা ৫০ পয়সা বা ৬.৯৩ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরটরিজ, মালেক স্পিনিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সালভো কেমিক্যাল, ফার্মা এইডস, আফতাব অটোমোবাইলস এবং ই-জেনারেশন লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

গেইনারের শীর্ষে বিডি থাই ফুড

আপডেট: ০৩:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪