গেইনারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০২:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১০৩২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭১টির বা ৪৪.৮৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিক হোটেলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস মঙ্গলবার ইউনিক হোটেলের ক্লোজিং দর ছিল ৬৩ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিক হোটেল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর জেএমআই হসপিটালের ৯.৯৭ শতাংশ, সিমটেক্সের ৬.৭০ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৬.১৭ শতাংশ, বিডি ল্যাম্পসের৫.৯০ শতাংশ, রানার অটোর ৫.৪৬ শতাংশ, অলটেক্সের ৫.২২ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৭১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৬৩ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৬০ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/এসএ




































