গেইনারের শীর্ষে রংপুর ফাউন্ট্রি
- আপডেট: ০৩:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১০২২৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ এপ্রিল) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৪০ পয়সা বা ৭.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৫.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এর শেয়ার দর ২০ পয়সা বা ৫.১৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৫৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪.৫২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স ৩.৯০ শতাংশ, কেডিএস এক্সেসরিজ ৩.১৪ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেক ২.৭৮ শতাংশ, অ্যাপেক্স ট্যানারি ২.৭০ শতাংশ এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ২.৪৮ শতাংশ বেড়েছে।
ঢাকা/এসএইচ




































