১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ১০১৮০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ফিনিক্স ইন্স্যুরেন্স ৯.৭১ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ৯.৪৩ শতাংশ, গোল্ডেন সান লিমিটেড ৯.৩৭ শতাংশ, জিল বাংলা সুগার মিলস ৮.৯৬ শতাংশ, পিপলস লিজিং ৮.৭০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ৮.৪০ শতাংশ এবং বাংলাদেশ অটোকারস ৮.৩৮ শতাংশ বেড়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

আপডেট: ০৩:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬