গেইনারের শীর্ষে হাক্কানি পাল্প
- আপডেট: ০৩:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৪ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে হাক্কানি পাল্পের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা স্পিনার্স এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ।
আর ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাল্লু স্পিনিং।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে বিএটিবিসি
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আর্গন ডেনিমস ৬.৫৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ৬.২৫ শতাংশ, মীর আখতার ৫.৮৬ শতাংশ, এমজেএল বাংলাদেশ ৫.১৫ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৫.০৭ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৪.৬৭ শতাংশ ও মাইডাস ফাইন্যান্সিং ৪.০০ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/এসএইচ

































