০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

গোল্ডেন ভিসা চালু করেছে ইন্দোনেশিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ১০৪১৮ বার দেখা হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ায় দীর্ঘমেয়াদি গোল্ডেন ভিসা প্রকল্প চালু করেছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এ প্রকল্প চালু করেছে দেশটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশটির প্রধান লক্ষ্য হলো বড় অঙ্কের বিনিয়োগ আনা। এর অধীনে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ভিসা দেবে দেশটি। এই গোল্ডেন ভিসানীতির আওতায় দুই ধরনের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে একটি হলো পাঁচ বছর মেয়াদি ভিসা ও অন্যটি হলো দশ বছর মেয়াদি ভিসা।

পাঁচ বছরের ভিসা পেতে হলে কোনো ব্যক্তিকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলারের একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে দশ বছরের ভিসা পেতে হলে লাগবে ৫ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: কোটা সংস্কার ইস্যুতে নজর রাখছে যুক্তরাষ্ট্র

যদি কেউ কোম্পানি খুলতে না চান তাহলে সাড়ে তিন লাখ ডলার বিনিয়োগে মিলবে পাঁচ বছরের ভিসা ও সাত লাখ ডলারে মিলবে ১০ বছরের ভিসা। ইন্দোনেশিয়ার সরকারি বন্ড, পাবলিক কোম্পানির শেয়ার ও ডিপোজিটের মাধ্যমে এই বিনিয়োগ করা যাবে।

এক্ষেত্রে করপোরেট বিনিয়োগকারীদের জন্য রয়েছে ভিন্ন নিয়ম। ডিরেক্টর ও কমিশনারদের জন্য পাঁচ বছরের ভিসা পেতে হলে কোনো কোম্পানিকে ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে ১০ বছরের ভিসা পেতে হলে লাগবে ৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গোল্ডেন ভিসা চালু করেছে ইন্দোনেশিয়া

আপডেট: ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪