০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

গ্রামীণফোনের বোর্ড সভার তারিখ নির্ধারণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১০২৬৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন (জিপি) বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের (জানুয়ারি’২৫ থেকে ডিসেম্বর’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই বৈঠকে বোর্ড সদস্যরা শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গ্রামীণফোনের বোর্ড সভার তারিখ নির্ধারণ

আপডেট: ১২:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬