১২:২৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
গ্লোবাল হেভি কেমিক্যালের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ১০৯৪৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়
জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৯৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭২ টাকা ৯৯ পয়সা।
আরও পড়ুন: এমডি, সিওও এবং সিটিও নিয়োগ দিবে ডিএসই
ঢাকা/এসএইচ



































