০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ঘন কুয়াশায় শাহজালালে অবতরণ করতে পারেনি চার ফ্লাইট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৫৪ বার দেখা হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি চারটি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৭ জানুয়ারি) ভোর পর্যন্ত চলে এ অবস্থা। এসময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে তিনটি ফ্লাইট কলকাতা ও একটি ভারতের হায়াদ্রাবাদে যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা ফ্লাইটটি প্রায় আধা ঘণ্টা ঢাকার আকাশে ঘুরে অবতরণে ব্যর্থ হয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়ে অবতরণ করে। এ ছাড়াও একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, সালাম এয়ারের মাস্কাট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে আসা তিনটি ফ্লাইট কলকাতা গিয়ে অবতরণ করেছে।

আরও পড়ুন: বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়ায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

আরও জানা যায়, ঘন কুয়াশায় মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১০টি ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনে মাঝারি বৃষ্টিপাতের কারণে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঘন কুয়াশায় শাহজালালে অবতরণ করতে পারেনি চার ফ্লাইট

আপডেট: ১০:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪