০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

চকবাজারে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / ১০৪৪৫ বার দেখা হয়েছে

রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আজ শনিবার (২৩ মার্চ) সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জাগো নিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, চকবাজারের ইসলামবাগে একটি রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর আরও আটটি ইউনিট পাঠানো হয়।

আরও পড়ুন: ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

এদিকে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

চকবাজারে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

আপডেট: ১০:৪৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪