০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১০২৩১ বার দেখা হয়েছে

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি ২টি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আইডিএলসি এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

আগামী ১৫ মার্চ বিকাল ৫টায় অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ২৯ পয়সা।

প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময় যার ইপিএস ছিল ৭০ পয়সা।

এদিকে, আগামী ১৬ মার্চ, ২০২৬ দুপুর ২টায় এই আইডিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

কোম্পানিটি আগের বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় ও মুনাফা উভয়ই আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এরফলে কোম্পানিটির ডিভিডেন্ড বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কোম্পানির সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা।

২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৭ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড

আপডেট: ০২:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬