চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- আপডেট: ০৪:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১০২২৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে (৫ থেকে ৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর সভা থেকে আসতে পারে ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা।
সভায় কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক, লিন্ডে বিডি, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৫ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
লিন্ডে বিডি
লিন্ডে বিডির বোর্ড সভা ৮ এপ্রিল বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
শাহজালাল ইসলামী ব্যাংক
শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সিটি ব্যাংক
সিটি ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৫ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ঢাকা/এসএইচ


































