১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রামপালের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / ১০৬৫৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানাধীন বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। ১৭ ডিসেম্বর রাতে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। আগামী জুনে দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ৪৬০ মেগাওয়াট ঢাকার জাতীয় গ্রিডে এবং ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় ইউনিটের ৭৯ দশমিক ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন: প্রতিবন্ধীকে বলাৎকার করতে গিয়ে স্কুল দপ্তরি নিজেই আহত

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ বলেন, আমরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি। পরিবেশগত দিক বিবেচনা করে সবধরনের কারিগরি কাজ করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্র দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রামপালের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট: ০৭:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২