০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১০২৫০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা, যেখানে আগের অর্থবছর ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা।
আলোচ্য অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯ টাকা ৮৯ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৭২ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
ঢাকা/এসএইচ


































