০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

জিল বাংলা সুগারের লোকসান কমেছে দ্বিগুণের বেশি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ১০৫০৩ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিল বাংলা সুগার মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৯ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৪৪ টাকা ২৪ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৫২ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।

আরও পড়ুন: তিন মাসে নাভানা ফার্মার আয় কমেছে

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১০৩৪ টাকা ০১ পয়সা।

ঢাকা/এসআর

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

জিল বাংলা সুগারের লোকসান কমেছে দ্বিগুণের বেশি

আপডেট: ০৬:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪