০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

জেএমআই সিরিঞ্জের আয় কমেছে সাড়ে ৮৭ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ১০৫২৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির আয় কমেছে সাড়ে ৮৭ শতাংশের বেশি।

বুধবার (০৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৬৫ পয়সা আয় হয়েছিল।  আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৫৭ পয়সা বা ৮৭.৬৯ শতাংশ।

আরও পড়ুন: পদ্মা অয়েলের আয় বেড়েছে ২৮ শতাংশ

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

জেএমআই সিরিঞ্জের আয় কমেছে সাড়ে ৮৭ শতাংশ

আপডেট: ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩