০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:২৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১০৩০৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই হসপিটাল ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৬ পয়সা, আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩৬ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
ঢাকা/এসএইচ


































