জেড থেকে বি ক্যাটাগরিতে ইন্ট্রোকো
- আপডেট: ১০:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ক্যাটাগরি উন্নীত করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, ৩০ জুন, ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়েছে ৬৭ শতাংশ
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।
ঢাকা/এসএইচ

































