০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড বিতরণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১০৩৩০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানিটি বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ এ তথ্য জানায়।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ইতোমধ্যে তাদের যোগ্য শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবের মাধ্যমে ডিভিডেন্ড অর্থ প্রেরণ করেছে। বিনিয়োগকারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিএফটিএন) ব্যবস্থার মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এ অর্থ পাচ্ছেন।

এর আগে কোম্পানিটি ২০২৪ সালের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা পরবর্তীতে শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড বিতরণ

আপডেট: ০৩:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫