১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ১০৬৪৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। বাকী ৮ শতাংশ বোনাস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড  সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৪১ পয়সা ছিল।

আরও পড়ুন: বিকেলে অর্ধশত কোম্পানির বোর্ড সভা

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ২৪ পয়সা।

আগামী ১৬ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪