০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
ডিএসই’র পিই রেশিও বেড়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১০৪৯৭ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (১৪ থেকে ১৮ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.২৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৫৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৮ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড অনুমোদন
এর আগের সপ্তাহের শুরুতে (৭ থেকে ১১ মে) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৩৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমেছিল।
ঢাকা/এসএ



































