০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ডিএসইর বাজার মূলধন কমলো ৭ হাজার ৩৭১ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬০ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর থেকে ০৪ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা বা ১ দশমিক ০৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪১.৫৭ পয়েন্ট বা ২.৮২ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪২.৪৮ পয়েন্ট বা ২.২০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩২.০৬ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৬৮ কোটি ২৭ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৩ কোটি ৬৫ লাখ টাকা বা ২১.৬৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫২৫ কোটি ১১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ৩২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ডিএসইর বাজার মূলধন কমলো ৭ হাজার ৩৭১ কোটি টাকা

আপডেট: ১১:১৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫