০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ১০৪৮৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ আর ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (০৫ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ০৭ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ৯৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ২৫ পয়সা।

আরও পড়ুন: আজ আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড

আগামী ১৯ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫