০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
ডিভিডেন্ড অনুমোদন করেছে আইটি কনসালট্যান্টস
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১০২৭৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
আজ রোববার (৭ ডিসেম্বর) আয়োজিত প্রতিষ্ঠানের ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।
এজিএমটি হাইব্রিড পদ্ধতিতে সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের ৯ম তলায় এসকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, সভায় চেয়ারম্যান লিম কিয়া মেং, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দিন মুনির, স্বতন্ত্র পরিচালক মোঃ কামাল উদ্দিন (এফসিএ), দাসগুপ্ত অসীম কুমার, সুরিয়া বেগমসহ ওভারসিজ পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সিএফও শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ্য সরকার (এফসিএস) সভায় অংশ নেন।
ঢাকা/এসএইচ


































