ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো ইসলামিক ফাইন্যান্স
- আপডেট: ০২:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১০৫২০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১১ মে, বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যলোচনা ও প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে এনভয় টেক্সটাইল
উল্লেখ, গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা/টিএ

































