ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ১৬৩ নতুন রোগী হাসপাতালে ভর্তি
- আপডেট: ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৬৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে কেউ মারা যাননি। চলতি বছর এখন পর্যন্ত ১৮৪ জন ডেঙ্গুতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৫ জন, ঢাকার বাইরে ৬৮ জন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৮৯। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫২৬ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ৫৬৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে রোগী ভর্তি ৪৭৭ জন। ঢাকার বাইরের হাসপাতালে ৩২৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৬৯ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১০৪ জন।
চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৩১ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৪ জন। তবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্টোবরে। ওই মাসে ২১ হাজার ৯৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান ৮৬ জন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুনঃঅভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরি
ঢাকা\এসএম





































