০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ডেল্টা স্পিনার্সের ইপিএস প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১০২১৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ পয়সা। এর বিপরীতে গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ পয়সা লোকসান হয়েছিল।

এ ছাড়া হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ছয় মাসে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) ডেল্টা স্পিনার্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১২ পয়সা লোকসান ছিল।

প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো পার শেয়ার) হয়েছে ১৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ১ পয়সা।

অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ডেল্টা স্পিনার্সের ইপিএস প্রকাশ

আপডেট: ০৬:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬