ঢাকায় আজও হতে পারে বৃষ্টি
- আপডেট: ০১:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১০৪১২ বার দেখা হয়েছে
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রাজধানী ঢাকায় আজ দুপুরের পর বা সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় ঢাকায় বাতাসের গতি পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: দেশে বড় আকারে বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলার উপর দিয়ে মৃদ তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা/এসএম



































