ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা, সভাপতি জাকির ও সম্পাদক আবু বক্কর
- আপডেট: ০৫:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১০২১২ বার দেখা হয়েছে
ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির দুই বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোর্তূজা সাইফুল ইসলাম জাকিরকে সভাপতি, মো. আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং মো. নান্নু মীরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ ২০২৬) উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন ঢাকা-ইটালি চেম্বারের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মো. আব্দুল লতিফ মাসুম এবং প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. শাহআলম ভূইয়া।
নতুন ঘোষিত এই কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করবে বলে জানানো হয়।
কমিটি ঘোষণার পর সংগঠনের সভাপতির নিজস্ব ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় বসবাসরত গলাচিপা উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএইচ








































