০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১০২৩৫ বার দেখা হয়েছে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) মেহেদী হাসান ওরফে গাউস (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা যায়, গাউস বাড্ডা থানার মাদক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার মরানপুর গ্রামে। তার বাবার নাম মো. মোস্তফা ফরাজী।
ঢাকা/এসএইচ



































