১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা মাহফুজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৩৮২ বার দেখা হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করেছেন। সে অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে।

এরআগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তথ্য উপদেষ্টার দায়িত্ব ছাড়েন নাহিদ ইসলাম। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। মঙ্গলবার তার পদত্যাগের মধ্যদিয়ে সব জল্পনা কল্পনার অবসান হয়।

আরও পড়ুন: নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নাহিদ ইসলামের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে।  আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা মাহফুজ

আপডেট: ০৭:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫