০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৭১ পয়সা, আগের অর্থবছর একই সময় ইপিএস হয়েছিল ৬ টাকা ৭০ পয়সা।

আলোচ্য বছরশেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৯ টাকা ১৭ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ১৭ টাকা ৭৬ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১০২ টাকা ৭৯ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১১:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫