০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

তামিলনাড়ুতে বিষাক্ত মদে অন্তত ২৯ জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • / ১০৪২২ বার দেখা হয়েছে

বিষাক্ত মদ পান করে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৬০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম স্টেটসম্যান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হঠাৎ একসঙ্গে বহু মানুষ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর ২৫ জনের মৃত্যু হয়। এর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে চলেছে।

আজ বৃহস্পতিবার কাল্লাকুরিচি জেলার কালেক্টর এমএস প্রশান্ত ২৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ৬০ জনের বেশি ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার রাতে কাল্লাকুরিচি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০৭ জনকে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে ৫৯ জনকে সালেম, ভিলুপুরম ও পুদুচেরির হাসপাতালে পাঠানো হয়। এছাড়া জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েশন মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে আরও ১৫ জনতে ভর্তি করা হয়।

আরও পড়ুন: উদ্বোধনের আগেই বিহারে ভেঙে পড়ল সেতু

নিহত ২৯ জনের মধ্যে ১৮ জনের মৃত্যু হয় কাল্লাকুরিচি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি ১১ জন অন্যান্য হাসপাতালগুলোতে মারা যান।

এ ঘটনার পর বুধবার রাতেই জেলা কালেক্টর শ্রাবণ কুমার জাটাবথকে বদলি এবং পুলিশ সুপার সময় সিং মীনাকে বরখাস্ত করেছে তামিলনাড়ু সরকার। এরপর এমএস প্রশান্তকে নতুন জেলা কালেক্টর এবং রজত চতুর্বেদীকে নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়।

এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পদত্যাগও দাবি করেছেন রাজ্যের প্রধান বিরোধীদল এআইএডিএমকের সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

তামিলনাড়ুতে বিষাক্ত মদে অন্তত ২৯ জনের মৃত্যু

আপডেট: ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪