০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

তৃপ্তি ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১০২১৫ বার দেখা হয়েছে

তৃপ্তি ইন্ডাস্ট্রিজ পিএলসিতে উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা বোর্ড। এ বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে মোট ২০ লাখ টাকা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, তৃপ্তি ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। যার ১০ টাকা করে মোট ৫ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। একই সঙ্গে কোম্পানিটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। যার ১০ টাকা করে মোট ৫ লাখ সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। এর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিনিয়োগ করবে ২০ লাখ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বিনিয়োগ তৃপ্তি ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তৃপ্তি ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আপডেট: ০২:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬