ত্ব-হা নিখোঁজের রহস্য উদঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট: ০১:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১০৫০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। তার নিখোঁজের রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৬ জুন) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কোথায় কী অবস্থায় তিনি আছেন, তার রহস্য উদঘাটন করা হবে। তিনি আরও জানান, যারাই আইন ভঙ্গ করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে, ভবিষ্যতেও আনা হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনসার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মিজানুর রহমান শামীম।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন মঞ্চে প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ এবংকুচকাওয়াজ পরিদর্শন করেন। প্রায় এক হাজার নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ নেন। এদের মধ্যে ৩ কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন মন্ত্রী।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- শেয়ার দর বাড়ার কারণ জানে না সালভো কেমিক্যাল
- ফ্লোর প্রাইস থাকবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানির
- বিক্রেতা সংকটে হল্টেড ১২ কোম্পানির শেয়ার
- সিএসই’র শরিয়াহ সূচক থেকে বাদ পড়ল ৮ কোম্পানি
- গাজায় ফের হামলা ইসরায়েলি সেনাবাহিনীর
- বিশ্বে ফের বেড়েছে করোনায় শনাক্ত-মৃত্যু
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের লেনদেন চালু আগামীকাল
- কাল সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন বন্ধ
- বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- সিলেটে দুই শিশুসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার
- শেয়ার বিক্রির ঘোষণা ইসলামিক ফিন্যান্সের উদ্যোক্তার
- নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে ডিবিএইচ
- সহযোগী কোম্পানির শেয়ার কিনবে সোনারবাংলা ইন্স্যুরেন্স
- বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক




































