০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৮

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / ১০৫১৭ বার দেখা হয়েছে

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের একটি অনুষ্ঠানে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় গকেবেরহা শহরে হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটে। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে সোমবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গকেবেরহা আগে পোর্ট এলিজাবেথ নামে পরিচিত ছিল। সোমবার পুলিশ জানিয়েছে, রোববার জন্মদিন উদযাপনকারী একদল লোকের ওপর বন্দুকধারীরা গুলি চালালে আটজন নিহত এবং আরও তিনজন আহত হয়।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরী গকেবেরহায় বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে।’

অজ্ঞাত ওই বন্দুকধারীরা ‘অতিথিদের ওপর এলোমেলোভাবে গুলিবর্ষণ করে’ জানিয়ে পুলিশ বলছে, ‘এই ঘটনায় আটজন মারা গেছে এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবন বাঁচাতে লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন’। এদিকে বন্দুক হামলার পর এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

এএফপি বলছে, দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা ও গোলাগুলির ঘটনা বেশ সাধারণ। বিশ্বের যেসব দেশে হত্যার হার সর্বোচ্চ, আফ্রিকার এই দেশটি সেসব দেশের অন্যতম। মূলত গ্যাং সহিংসতা এবং মাদক সংশ্লিষ্ট নানা ঘটনার কারণেই দেশটিতে বন্দুক হামলা ও গোলাগুলি হয়ে থাকে।

গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের উপশহরে অবস্থিত বিভিন্ন বারে গোলাগুলির ঘটনায় প্রায় দুই ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৮

আপডেট: ০২:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩