দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আপডেট: ১০:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ১০৩৮৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
আরও পড়ুন: শেয়ারদর বাড়ার কারণ জানা নেই এস. আলম কোল্ডের
আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এসএইচ


































