০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দুই কোম্পানির ডিভিডেন্ড সভার তারিখ ঘোষনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ১০২০৫ বার দেখা হয়েছে

ডিভিডেন্ড ঘোষণা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি। এজন্য কোম্পানি দুটি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ এপ্রিল বিকাল ৩টায় সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ অর্থবছরের কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪৫ পয়সা। এছাড়া, প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৫১ পয়সা।

এদিকে, আগামী ২২ এপ্রিল বিকাল ৩টায় এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ অর্থবছরের কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬১ পয়সা। এছাড়া, প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৪৮ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

দুই কোম্পানির ডিভিডেন্ড সভার তারিখ ঘোষনা

আপডেট: ০৫:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬