১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
দুই কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শুরু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:১৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১০২৪০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির ২ কোম্পানির শেয়ার লেনদেন ৩ কার্যদিবস (০৪-০৬ জানুয়ারি) স্পট মার্কেটে হবে। ওই সময় কোম্পানিগুলোর শেয়ার শুধুমাত্র ম্যাচিউরড বা নগদ অর্থ দিয়ে কেনা যাবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষে ৭ জানুয়ারি রেকর্ড ডেট পূর্বনির্ধরিত রয়েছে। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা/এসএইচ


































