১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ১০৪৫০ বার দেখা হয়েছে

দুর্নীতির মামলায় দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে মন্তব্য করেছে হাইকোর্ট। রোববার (২২ অক্টোবর) হাইকোর্ট এমনটি জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৪৩ পাতার এ আদেশ প্রকাশ করে, পরে যা প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। সেখানে আরও বলা হয় সাজা কখনোই স্থগিত হয় না।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিটার হাস

২০১৮ সালের ২৭ নভেম্বর দুর্নীতির দায়ে বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত চেয়ে আমান উল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজ করে আদেশ দিয়েছিলেন আদালত। সে আদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে আজ।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ দিয়েছিলেন এ আদেশ।

তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে আদালত সুনির্দিষ্টভাবে বলেছেন, সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী ফৌজদারি মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত হলে আপিল বিভাগে তা স্থগিত না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন, সংবিধানই এখানে প্রাধান্য পাবে।

খুরশীদ আলম খান আরও বলেন, দুই বছরের বেশি সাজা হলে সাজা মাথায় নিয়ে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদালত অভিমত দিয়েছেন। সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন, আবেদনকারী জামিনে আছেন, জরিমানার আদেশ স্থগিত হয়েছে -এসব দণ্ড বা সাজা স্থগিতের যুক্তি হতে পারে না বলে জানিয়েছেন আদালত। সংবিধান সর্বোচ্চ আইন। দণ্ডিত সাজাপ্রাপ্তদের নির্বাচন করার বিষয়ে সংবিধানের ৬৬ (২)(ঘ) অনুচ্ছেদে বাধা আছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট

আপডেট: ০৪:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩