১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪২৯ বার দেখা হয়েছে

কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আবেদন আগামী ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে শুরু হবে। চলবে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসি সূত্রে জানা যায়, বিএসইসি’র ৯১১তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও আবেদন অনুমোদন করা হয় ৯ জুন, ২০২৪ তারিখ।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।

আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে বঙ্গজ

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট (দুয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার,ডি-কুরিয়ার, কল সেন্টা ও ট্র্যাকিং সিস্টেম, এআই সফটওয়্যার), ক্লাউড কম্পিউটিং ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

আপডেট: ১২:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪