দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব মহিউদ্দীন আহমদ ফাউন্ডেশন
- আপডেট: ০৯:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১০৪৭৮ বার দেখা হয়েছে
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার মরহুম আলহাজ্ব মহিউদ্দীন আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর আহমদ ভিলায় মরহুম আলহাজ মহিউদ্দীন আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ৫০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম আলহাজ্ব মহিউদ্দীন আহমদের দুই ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, আহমদ পাবলিশিং হাউজের পরিচালক মেজবাহউদ্দীন আহমদ, মরহুমের নাতী মুনতাসির আহমদ, মিনহাজ আহমদ, ফারজাদ আহমদ ও মরহুমের ভাতিজা বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য মরহুম আলহাজ্ব মহিউদ্দিন আহমদ ফাউন্ডেশন প্রতি বছর উনার আত্মীয়সজন, এলাকার মান্যগন্য ব্যক্তি, অসহায়-দরিদ্র সকলস্তরের মানুষকে নিয়ে একসাথে সকলের জন্যে দোয়া এবং ইফতারের ব্যবস্থা করা হয়, যা প্রত্যেকের শ্রেণী-পেশার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে সাহায্য করে। প্রতি বছর ১৫ রমজান থেকে প্রতিদিন মরহুম আলহাজ্ব মহিউদ্দীন আহমদ ফাউন্ডেশন প্রতিদিন নুন্যতম ১০০ জন এতিম ও সুবিধাবঞ্চিত রোজাদারের ইফতার বিতরন কর্মসূচীর আয়োজন করে আসছিল।
পরিশেষে, মরহুম আলহাজ্ব মহিউদ্দীন আহমদ এবং তার পরিবারের সকল মৃতের রুহের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়।
বিজনেস জার্নাল/ঢাকা






































