দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১০:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ১০৬৬৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা। গত বছরেও একই সময়ে ছিল ১ টাকা ০৪ পয়সা।
আরও পড়ুন: পুঁজিবাজারের স্থিতিশীলতায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ বিনিয়োগকারীদের ১২ দফা
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯০ পয়সা।
আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই, ২০২৪।
ঢাকা/এসএইচ


































