০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নতুন পেপার মিল কিনবে সোনালী পেপার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ১০৫৪২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিল লিমিটেড নতুন একটি পেপার মিল কেনার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, বাজারে কোম্পানির উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নতুন কারখানা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চালু আছে এমন উপযোগী কারখানা খুঁজে দেখার জন্য নির্দেশ দিয়েছে। নতুন কারখানার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান সহজে পাওয়া যায় এমন উৎস থেকে করা হবে।

আরও পড়ুন: নেগেটিভ ইক্যুইটির বিশফোঁড়া ছাটাইয়ে মন্ত্রণালয়ের দ্বারস্থ বিএসইসি

এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য শেয়ারহোল্ডারদের মতামত নেবে কোম্পানি। এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে। ইজিএমের সময়সূচি ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি। এসব তথ্য পরবর্তীতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

নতুন পেপার মিল কিনবে সোনালী পেপার

আপডেট: ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫