০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

নতুন রাজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪৭২ বার দেখা হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুইচ চেপে আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেগুনবাগিচায় থাকা রাজস্ব বোর্ডের প্রধান অফিসসহ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিইসি), কর জরিপ দপ্তর, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-কর), বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট), কর আপীলাতসহ কয়েকটি কর অঞ্চলের কার্যালয়ের কার্যক্রম এখন থেকে আগারগাঁওয়ের নতুন ভবনে হবে।

নতুন ভবনটিতে ৮টি লিফট রয়েছে। রয়েছে ৫১০ আসনের মাল্টিপারপাস হল, রেভিনিউ আর্কাইভ, লাইব্রেরি, রেকর্ডরুম, সেন্ট্রাল ডেটা প্রসেসিং সেন্টার ও সার্ভার স্পেস।

আরও পড়ুন: আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই: প্রধানমন্ত্রী

এর আগে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নতুন রাজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ১২:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩