১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে জাহাজে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ১০৪৩৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লাইটার জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেক জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. রুবেল (৩৮) নামে ওই যুবক মারা যান। এ ঘটনায় এ নিয়ে তিন জনের মৃত্যু হলো। এই দুর্ঘটনায় বর্তমানে আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রুবেলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। নিহত রুবেল ভোলা জেলার লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামের আব্দুর রহমান এর ছেলে।

এর আগে শনিবার (১০ জুন) রাত ১০টায় বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির (৫৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার আগে তাজুল ইসলাম লিয়ন নামে (২০) আরেকজন মারা গেছেন।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শনিবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার (৪ জুন) সকালে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

ঢাকা/এসএম

শেয়ার করুন

নারায়ণগঞ্জে জাহাজে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

আপডেট: ১০:৫৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩