১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

নাসির উদ্দিন চৌধুরী সিএসইর পরিচালক পুনর্নির্বাচিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১০২৩৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। তিনি বর্তমানে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিএসই থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কোম্পানি আইন অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর সিএসইর সাধারণ বার্ষিক সভায় (এজিএম) একজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা রয়েছে। নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী তার নমিনেশন জমা দেন। যেহেতু শেষ দিনেও আর কেউ নমিনেশন জমা দেননি, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।

সিএসইর নির্বাচনী কমিটি এই ফলাফল ঘোষণা করেছেন। কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন এ কে এম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরী, এবং অন্যান্য সদস্যরা হলেন মো. শওকত আলি তালুকদার ও ড. মো. খোরশেদ আলম তালুকদার।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নাসির উদ্দিন চৌধুরী সিএসইর পরিচালক পুনর্নির্বাচিত

আপডেট: ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫