০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহত ৭

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টারসিটির একটি পার্কে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছে। যদিও এখনও বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় সময় রবিবার বিকেলে নিউইয়র্ক পুলিশের কাছে ফোন যায়। বলা হয়, রচেস্টারের একটি পার্কে বহু মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছেন। সেখানেই আচমকা গুলি চলতে শুরু করেছে। সকলে পালাচ্ছেন। অনেকরই বুলেট লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ঘটনায় ২০ বছরের এক যুবকের মৃত্য়ু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত তত বেশি নয়। তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: গোল্ডেন ভিসা চালু করেছে ইন্দোনেশিয়া

বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ। ঘটনাস্থলে একাধিক অঞ্চলের পুলিশ উপস্থিত হয়েছে। গোটা এলাকা তারা ঘিরে দিয়েছে। বন্দুকধারীকে আদৌ গ্রেপ্তার করা গেছে কি না, তা-ও স্পষ্ট নয়। ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ ফের বন্দুকের লাইসেন্স অবাধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত তা সেভাবে কার্যকর হয়নি। আর তার মধ্যেই একের পর এক ঘটনা ঘটে চলেছে আমেরিকায়। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহত ৭

আপডেট: ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪