০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩১ মার্চ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:১৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১০২২০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৩১ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা/এসএইচ


































